Science and Technology

স্মার্টফোনের-জন্য-এবার-গুগলের-'জি-বোর্ড'





অনলাইন ডেস্ক॥ এবার আপনার স্মার্টফোনকে আরও একটু স্মার্ট করে তুলবে গুগল। স্মার্টফোন থেকে চ্যাটিংয়ের সময় কিছু সমস্যাকে মাথায় রেখে নতুন অ্যাপ নিয়ে এলো বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল। এই নতুন মুশকিল আসানের নাম জি-বোর্ড।
চ্যাটিংয়ের সময় কোনো অ্যাড্রেস বা ছবি পাঠানো অনেক সময়ই একটু মুশকিল হয়ে যায়। চ্যাট করতে করতে আরও একটা অ্যাপ অন করে সেখানে থেকে কপি করে চ্যাট বক্সে পেস্ট করতে অকারণে সময় নষ্ট হয়। এজন্যই এবার ডাউনলোড করে নিন জি-বোর্ড
স্মার্টফোনে জি-বোর্ড থাকলে অন্য কোনো অ্যাপে না গিয়ে চ্যাট করতে করতেই দ্রুত অ্যাড্রেস, ছবি বা ইমোজি পাঠানো যাবে।





China is the top technology





উন্নত প্রযুক্তিতে শীর্ষ অবস্থানে যেতে চায় চীন। আর সে লক্ষ্যেই পরবর্তী প্রজন্মের চিপ, রোবোটিক্স, এভিয়েশন এবং স্যাটেলাইট প্রযুক্তিকে আরও বেশি উন্নত করতে যাচ্ছে দেশটি। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির উন্নতির নকশায় এমনটাই জানিয়েছে চীন সরকার।

চলতি বছরের ৪ মার্চ ৫ বছরের উন্নয়নের নতুন পরিকল্পনা উন্মোচন করে দেশটি। নতুন ওই পরিকল্পনা অনুযায়ী তাদের লক্ষ্য হল ইন্টারনেট ব্যবহার করে ধীরগতির অর্থনীতিকে সচল করা এবং দেশকে সাইবার ক্ষমতাসম্পন্ন করা।

রয়টার্স জানিয়েছে, এই ৫ বছরের মধ্যে ২.৫ শতাংশ জিডিপি বাড়াতে গবেষণা এবং উন্নয়নে ব্যয় বাড়ানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশটি। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে চীনের জিডিপি ছিল ২.১ শত্রাংশ। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বার্ষিক পূর্ণ সংসদ সম্মেলনে জানান, উদ্ভাবনই হল দেশের উন্নয়নের মূলমন্ত্র।

চীনা ব্যবসায় এবং সমাজের প্রতিটি স্তরে এখন প্রযুক্তি পৌঁছে গেছে। তাই দেশের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নিয়ন্ত্রণের বিষয়টিই এখন বেশি প্রাধান্য দিচ্ছে দেশটি।

এই পাঁচ বছরের মধ্যে দেশটি ‘সাইবার ক্ষমতা কৌশল’ প্রয়োগ করবে বলেও ওই পরিকল্পনায় উল্লেখ করা হয়। ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের ভিতরে জাতীয় সুরক্ষা এবং ইন্টারনেটের আন্তর্জাতিক শাসনে জোরালো অবস্থানে যাওয়ার প্রয়াস করছে তারা। তাই প্রাথমিকভাবে তাদের লক্ষ্য ইন্টারনেট নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি নেটওয়ার্ক সুরক্ষা সিস্টেম রিভিউ এবং সাইবারস্পেস নিয়ন্ত্রণ ক্ষমতা আরও জোরালো করা। এ ছাড়াও একটি বহুপাক্ষিক গণতন্ত্রী এবং স্বচ্ছ আন্তর্জাতিক ইন্টারনেট শাসন প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে দেশটির।

নতুন পরিকল্পনায় আরও বলা হয়, চীন অনলাইনে সার্বভৌম অবস্থানে শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করবে এবং 'অনলাইন পাবলিক সেন্টিমেন্ট'-এর ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়াবে। আর এটি হবে নিখুঁত সাইবার নিরাপত্তা আইনের আওতায়।

মানুষের মতামত নিয়ন্ত্রণে আর কমিউনিস্ট পার্টিবিরোধী মনোভাব দূর করতে ওয়েবকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে মনে করে দেশটি। ২০১৩ সালে চীনা রাষ্ট্রপতি শি জিংপিং ক্ষমতায় আসার পর ইন্টারনেটের উন্নয়নের দিকে মনোযোগী হয় চীন।






Charging the phone alerts




Health care smartsector


তথ্যডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার: চার্জ দিতে একটু অসাবধান হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের স্মার্টফোন। ধরুন, সারাদিনের কাজ শেষে রাতে বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম শেষ। তখন আর বিশেষ দরকার নেই বলে আর চার্জ দিলেন না।
ঘুমাতে যাওয়ার আগে চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন কিন্তু ঘুম ভেঙে সকালে উঠে এবার যা দেখবেন তা আপনাকে মোটেও নিশ্চিন্তে থাকতে দেবে না। ফোনে চার্জ দেওয়ায় কী এমন ঘটবে?
বালিশের তলায় রেখে চার্জ দেওয়ার ফলে চার্জ হওয়ার পর ফোন অতিরিক্ত গরম হয়ে ফেটে যাবে। এমনকি আগুন ধরে জ্বলে যাবে বালিশেও। এই আগুন থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনাও। তাই ফোন কখনি বালিশের তলায় রেখে চার্জ দেওয়া উচিৎ নয়।
ফোন চার্জ দেওয়ার ব্যপারে আরও কয়েকটা সাবধানতা নেওয়া দরকার। ব্যাটারি পুরোপুরি ডেড না হওয়া পর্যন্ত যখন-তখন চার্জ দিলেও ঘটতে পারে এমন দুর্ঘটনা।


প্রযুক্তি পণ্যেরও যত্ন নিন



প্রযুক্তি পণ্যেরও যত্ন নিন-Health care smartsector

তথ্য-প্রযুক্তির এই যুগে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ছাড়া যেন চলাটা কঠিনই হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজ যেন এগুলো ছাড়া সম্পন্ন করা আজ অসম্ভবই হয়ে উঠেছে। তবে এসব পণ্যের সঠিক যত্ন নেয়াটাও্ জরুরি। তা না হলে অতি দ্রুতই এসব নষ্ট হয়ে যাবে। কিভাবে প্রযুক্তি পণ্যের ঠিকঠাক যত্ন নিবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো :


 ল্যাপটপের ব্যাটারির যত্ন : সপ্তাহে অন্তত একবার সরাসরি ব্যাটারি থেকে ল্যাপটপ ব্যবহার করবেন। খেয়াল রাখবেন ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে নিয়েছেন কিনা। এছাড়া এয়ার ভোল্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন। তবে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো সবসময় বন্ধ রাখুন। তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এন্টি-ভাইরাস ব্যবহার করুন: বেশির ভাগ ক্ষেত্রেই ভাইরাস ও ট্রোজান ক্ষতি করে বলেই অনেকেই বিশ্বাস করেন। কিন্তু এমন কিছু প্রোগ্রাম আছে যেগুলো নিজে নিজেই কপি হয় এবং কম্পিউটারের ক্ষতি সাধন করে সেসবকে ধ্বংস করতে এই ভাইরাসই কিন্তু কার্যকারী ভূমিকা রাখে। অন্যদিকে, কম্পিউটারের গোপনীয় কোডগুলোকে সুরক্ষিত রাখে ট্রোজান। কাজেই কম্পিউটার বা ল্যাপটপকে ভালো লাখতে চাইলে অবশ্যই ভাল মানের একটি এন্টি ভাইরাস ব্যবহার করতে হবে। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করুন : পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে সবসময় দূরে থাকুন। কারণ এতে করে নেটওয়ার্কের সমস্যার পাশাপাশি আপনাকে চরম বিপদে পড়তে হয়। এমনকি এটি ব্যবহারে কোনো পাসওয়ার্ড না থাকায় আপানার কাজ অন্য একজন সহজেই দেখতে পারবে। এমনকি তারা আপনার ব্যক্তিগত তথ্য কিংবা আপানার পাসওয়ার্ডও চুরি করতে পারে। কাজেই যতটা সম্ভব পাবলিক ওয়াই-ফাই ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন। হ্যাকারদের থেকে বাঁচবেন যেভাবে উপায়: হ্যাকারদের হাত থেকে প্রযুক্তি পণ্যকে বাঁচাতে চাইলে প্রথমত সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারেন। তা না হলে সহজ পাসওয়ার্ডে হ্যাকাররা সহজেই তথ্য হ্যাক করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 




চীনে শুরু হচ্ছে অ্যাপল পে



২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চীনে যাত্রা শুরু করতে যাচ্ছে মোবাইল লেনদেন ব্যবস্থা ‘অ্যাপল পে’। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে অ্যাপল চীনের চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
যাত্রা শুরুর পর ‘অ্যাপল পে’কে ই-কমার্স জায়ান্ট আলিবাবার মোবাইল লেনদেন সেবা আলি পে আর সরকার নিয়ন্ত্রিত সেবা ‘ইউনিয়ন পে’ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চীনের ইউয়ান লেনদেনের কার্ড সেবাদানের ব্যবসায় ‘ইউনিয়ন পে’ একচেটিয়া ব্যবসা করছে।
২০১৪ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘অ্যাপল পে’ চালু করা হয়। চলতি বছর জুলাইয়ে ব্রিটেনে এই সেবা চালু করে প্রতিষ্ঠানটি। আর এবার স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে এই সেবা আনতে যাচ্ছে অ্যাপল।


পোষার জন্য রোবট বিড়াল







পোষা প্রাণীর প্রতি অনেকেরই আগ্রহ আছে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় নিজের কাছে রাখা সম্ভব হয় না। কেননা ঠিক মতো খাওয়ানো কিংবা দেখাশুনা করা একটা বড় সমস্যা। প্রাণীপ্রেমীদের জন্য বিকল্প একটা উপায় নিয়ে এসেছে মার্কিন খেলনা নির্মাণ প্রতিষ্ঠান হ্যাসব্রো।
গত সপ্তাহে কোম্পানিটি ‘সবার জন্য আনন্দ’ নামে একটি সঙ্গী পোষাপ্রাণীর সিরিজ বের করার ঘোষণা দিয়েছে। এই সিরিজের রোবটিক বিড়ালে বিল্ট ইন সেন্সর রয়েছে। ফলে এটি বাস্তব বিড়ালের মতো জড়িয়ে ধরা, নড়াচড়া ও শব্দ করবে-এমনটাই দাবি করেছে হ্যাসব্রো।
কোমান্ডোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বয়স্করাদের সঙ্গ দিতেই এসব রোবট বিড়াল বানানো হয়েছে। বিড়ালটির বাজারমূল্য ৯৯ ডলার।
এটির আকৃতি আসল বিড়ালের মতোই। এর শরীরে নকল পশমও রয়েছে। রোবট বিড়ালটি দৌড়াতেও পারে। এটির বাম গালে আদর করলে নাক দিয়ে ব্যবহারকারীর গায়ে নাক ঘষবে। মাথায় আদর করলে গরগর আওয়াজ করবে। সূত্র: অ্যাডউইক ও কোমান্ডো।

এপসনের পরিবেশক হলো কম্পিউটার সোর্স

বাংলাদেশে এপসনের পণ্য পরিবেশক হলো কম্পিউটার সোর্স লিমিটেড। গত মঙ্গলবার রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় এপসনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) সত্যজিৎ সাতপাথি বলেন, কম খরচে প্রিন্টিং সুবিধার এবং একই সঙ্গে সুন্দরভাবে উপস্থাপনার জন্য থ্রি-এলসিডি প্রযুক্তির মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং স্ক্যানার বাজারে ছাড়া হয়েছে।
কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, বিশ্ববাজারে অবমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইপসনের হালনাগাদ পণ্যগুলোও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। ইপসন গ্রাহকদের স্বার্থরক্ষায় আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশে একটি আলাদা সার্ভিস সেন্টার স্থাপন করবে। অনুষ্ঠানে জানানো হয়, ব্যবহারকারীর কাজের ধরন অনুযায়ী বিপণন কেন্দ্র এবং ব্যবসায় অংশীদারেদের মাধ্যমে ইপসন প্রিন্টার, প্রোজেক্টর, স্ক্যানার পৌঁছে দেবে কম্পিউটার সোর্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটিডের উপমহাব্যবস্থাপক (ইঙ্কজেট প্রিন্টার) সিভা কুমার, বাংলাদেশের অঞ্চল প্রধান তন্ময় চক্রবর্তী, কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খানসহ অনেকে।

পুরস্কার জিতে অনুপ্রেরণা পেয়েছি: আবদুল মুকিত আহমেদ


আবদুল মুকিত আহমেদ,প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যাডভাইজার

সিডস্টারসের বাংলাদেশ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে 

ম্যাডভাইজার। এর প্রধান নির্বাহী আবদুল মুকিত জানিয়েছেন এই অ্যাপটি সম্পর্কে। সাক্ষাৎকার নিয়েছেননুরুন্নবী চৌধুরী
আপনাদের অ্যাপ সম্পর্কে বলুন।
আবদুল মুকিত আহমেদ: বর্তমানে আমাদের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে কলবিষয়ক প্রায় ২০০ প্যাকেজ এবং প্রায় তিন হাজার ইন্টারনেট প্যাকেজ রয়েছে। ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে উঠতে পারেন না কোনটা তাঁর জন্য ভালো। আমাদের এ অ্যাপটি সে কাজটি করে দেবে। অ্যাপটি ইনস্টল করলে ব্যবহারকারীর কল কিংবা ইন্টারনেট ব্যবহার দেখে কোন প্যাকেজটি ব্যবহারকারীর জন্য সেরা সেটি বলে দেবে।
ম্যাডভাইজার অ্যাপ ছাড়া আর কোনো পণ্য আছে আপনাদের?
আবদুল মুকিত আহমেদ: আমরা মূলত অ্যাপ বানাই। আমাদের প্রতিষ্ঠান হিউম্যাক ল্যাব নানা ধরনের অ্যাপ তৈরি করছে।
আন্তর্জাতিক সিডস্টারস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ম্যাডভাইজার। আপনাদের পরিকল্পনা কী?
আবদুল মুকিত আহমেদ: আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টি চ্যালেঞ্জের মতো। আঞ্চলিক প্রতিযোগিতায় পুরস্কার জিতে অনুপ্রেরণা পেয়েছি। এখন ব্যবহারকারীদের মতামত নিচ্ছি যাতে অ্যাপটিকে আরও ভালো করা যায়।
অ্যাপটি কোথায় পাওয়া যাচ্ছে?
আবদুল মুকিত আহমেদ: অ্যাপটি বর্তমানে গুগল প্লেস্টোরে (http://bit.ly/1McjIm7) পাওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি ব্যবহারকারী যাতে দেখে, শুনে, বুঝে সেবাটি ব্যবহার করতে পারেন।





মুখমণ্ডল প্রতিস্থাপনে চেহারা ফিরে পেলেন মার্কিন অগ্নিনির্বাপন কর্মী



অনলাইন ডেস্ক ॥ মার্কিন একদল চিকিৎসক জানিয়েছেন তারা নিউইয়র্কের একটি হাসপাতালে এযাবতকালের সবচেয়ে ব্যাপক মুখমণ্ডল প্রতিস্থাপনের একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ মাথার চামড়া, কান এবং চোখের পাতাও প্রতিস্থাপন করা হয়েছে। প্লাস্টিক সার্জন এডুয়ার্ডো রদ্রিগেজের নেতৃত্বে একটি দল ২৬ ঘণ্টা ব্যাপী এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন। অস্ত্রোপচারের মাধ্যমে ৪১ বছর বয়সী একজন অগ্নিনির্বাপনকারী, প্যাট্রিক হ্যারিসনের সম্পূর্ণ মুখমণ্ডল আরেকজনের মুখমণ্ডলের মাধ্যমে সম্পূর্ণ প্রতিস্থাপন করা হয়। আগুনে আটকে পড়া একজন মহিলাকে উদ্ধার করতে গিয়ে সেই অগ্নিনির্বাপনকর্মীর মুখমণ্ডল পুড়ে যায়। প্রতিস্থাপনের জন্য মুখমণ্ডলটির দাতা ২৬ বছর বয়সী যুবক ডেভিড রোডবা্, গত অগাস্টে একটি সাইক্লিং দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি মরণোত্তর অঙ্গ-প্রত্যঙ্গ দানের অঙ্গিকার করেছিলেন। গত অগাস্টে অস্ত্রোপচারটি সম্পন্ন হলেও রোববারই এটি প্রকাশ করা হয়। চিকিৎসক এডুয়ার্ডো রদ্রিগেজ বলেন, এই অপারেশনে যতগুলো টিস্যু লাগানো হয়েছে, এর আগে কোন অপারেশনে এত টিস্যু লাগানো হয়নি। তবে অস্ত্রোপচার সফল হবার সম্ভাবনা ৫০ শতাংশ ছিল বলে জানিয়েছিল চিকিৎসক দল। একটি বাড়িতে অগ্নিকাণ্ডে আটকে পড়া একজন নারীকে উদ্ধার করতে গিয়ে তৃতীয় মাত্রার অগ্নিদগ্ধ হন মি. হার্ডিসন। আগুনে তার পুরো মুখমণ্ডল এবং মাথার চামড়া পুড়ে যায়। প্রায় ১০ লাখ ডলারের সেই অস্ত্রোপচারের তিন মাস পর প্যাট্রিক হ্যারিসন ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেন প্রতিস্থাপিত টিস্যুকে প্রত্যাখ্যান করতে না পারে সেজন্যে তাকে বাকি জীবন এন্টি-রিজেকশন অষুধ গ্রহণ করতে হবে। অস্ত্রোপচারের ফলে প্যাট্রিক তার চোখের পাতা এবং চোখের পাতা ফেলার ক্ষমতা ফিরে পেয়েছেন। এখন তার মাথাভর্তি চুল, ভ্রু, খোঁচা খোঁচা দাড়িও রয়েছে। 

সূত্র : বিবিসি বাংলা 

No comments:

Post a Comment

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...