Saturday, March 26, 2016

Let your child's teeth healthy


বেশিরভাগ শিশুই দাঁত নিয়ে নানারকম সমস্যায় ভুগে থাকে। তাই শিশুর দাঁত ওঠার সময় থেকেই অভিভাবককে সচেতন হয়ে যত্ন নিতে হবে। ৬ মাস বয়সে দাঁত উঠতে শুরু করার আগেই শিশু খুব চঞ্চল ও অস্থির হয়ে উঠে। এই সময়ে শিশু যা কিছু সামনে পায় সেটাই কামড়াতে চায়। তাই এই সময় শিশুর হাতের কাছে বিষাক্ত বা ধারালো কোনো দ্রব্য অথবা ওষুধ পত্র রাখা উচিত নয়। মায়েদের লক্ষ্য রাখা প্রয়োজন এ সমস্ত জিনিস শিশুর ........See More

Wednesday, March 23, 2016

Stay stress-free ice therapy


জীবনযাপনের সংগ্রামে দিনশেষে আমরা ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে যাই। বিভিন্ন চিন্তা দুশিচিন্তার কারণে শুরু হয়ে যায় মাইগ্রেনের সমস্যা। জীবনের এতোসব চাপ থেকে মাত্র এক টুকরো বরফ আপনাকে মুক্ত রাখতে পারে। ঘাড়ে এক খণ্ড বরফ রেখে চাপমুক্ত হওয়ার এই থেরাপিকে ফেং ফু বলা হয়।
 
বরফ থেরাপি বা ফেং ফু পদ্ধতিতে মাথা ও ঘাড়ের সংযোগস্থলে দুই টেন্ডনের মাঝে যে গর্তের মত অংশ রয়েছে ঠিক সেখানে বরফের টুকরো রাখতে হবে। চীনা আকুপাংচার চিকিৎসা পদ্ধতিতে এটি শরীরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।
 
বরফের টুকরো  নির্দিষ্টস্থানে রেখে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে নিন। এরপর উপুড় হয়ে খাটে শুয়ে পড়ুন। এ ভাবে ২০ মিনিট শুয়ে থাকতে হবে।
 
প্রতিদিন সকালে এবং রাতে দুইবার এই থেরাপি প্রয়োগ করতে হবে।
 
প্রথমে ঠাণ্ডার জন্য একটু অস্বস্তি  লাগলেও ৩০ সেকেন্ড পর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। বরফের ঠাণ্ডা শরীর থেকে ক্ষতিকারক এন্ডোরফিন বের করে দিতে থাকবে।
 
নিয়মিত বরফ থেরাপি করলে শরীরের অবসাদ দূর হবে, ভালো ঘুম হবে, এনার্জি বাড়বে, নার্ভের সমস্যা কমবে। এছাড়া থাইরয়েড, অপুষ্টিজনিত সমস্যা এবং উচ্চ রক্তচাপ থেকেও মুক্তি মিলবে।

জন্মগতভাবে রত্তের বিলিরুবিন বৃদ্ধির কারণ ও করণীয়


এক বিশ্ব বিদ্যালয়ের ছাত্র গত কয়েকমাস যাবত্ সে লক্ষ্য করছে, তার চোখটা  প্রায় হলুদ হলুদ দেখা যায় এবং প্রস্রাব গাঢ় হয়। বিষয়টি সে আগে খেয়াল করলেও অত গুরুত্ব দেয়নি। কিন্তু, ভার্সিটিতে ভর্তির পর কয়েকজন ক্লাসমেট তার জন্ডিস হয়েছে কি না জিজ্ঞাসা করলে সে ভালমত খেয়াল করতে শুরু করে। এরপর উদ্ব্বিগ্ন হয়ে সে বেশ কয়েকবার চিকিত্সকদের শরণাপন্ন হয়। চিকিত্সকরা প্রত্যেকবারই টেস্ট করার পর বলেন যে, তার ভাইরাল হেপাটাইটিস হয়নি। কিন্তু এরপরও কেন তার জন্ডিস হচ্ছে এ প্রশ্নের উত্তর খুজতে সে হাজির হয় লিভারের বিশেষজ্ঞ চিকিত্সকের কাছে। চিকিত্সকের বিভিন্ন প্রশ্নের উত্তরে আবিদ বলে, যে চোখ হলুদ হওয়ার সমস্যাটা বেশী হয় যখন সে দীর্ঘক্ষণ না খেয়ে থাকে কিংবা খেলাধুলার পর ক্লান্ত অবস্থায় থাকে, তখন বমি বমি ভাব, জ্বর, ক্ষুদামন্দা এ ধরণের কোন লক্ষণও অনুভব হয় না। অতঃপর, কিছু পরীক্ষা  নিরীক্ষা করে চিকিত্সক আবিদকে বলে তার গিলবার্ট সিনড্রোম নামক একটি জন্মগত রোগ হয়েছে, যা জেনেটিক মিউটেশনের ফলে লিভারের একটি এনজাইমের ত্রুটির কারণে হয়। তিনি তাকে আশ্বস্ত করেন এই সমস্যাটি প্রকট নয় এবং এটি দীর্ঘমেয়াদে কোন জটিলতা তৈরী করবে না।

কি এই গিলবার্ট সিনড্রোম? এই ধরণের কি কি রোগ মানবদেহে হতে পারে? এই রোগগুলোর সাথে লিভারের অন্যান্য রোগের পার্থক্য কি? কেন এই রোগগুলো হয় এবং এগুলোর প্রতিকার কি? আলোচ্য প্রবন্ধের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করবো।

হাইপারবিলিরুবিনেমিয়া ও জন্ডিস

মানুষের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে চোখ ও ত্বক হলুদ হয়ে আসে এবং প্রস্রাব গাঢ় হলুদ বা লাল বর্ণ ধারণ করে। এ অবস্থাকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় বলে জন্ডিস। জন্ডিস মূলত কোন রোগ নয়, রোগের লক্ষণ। জন্ডিস আক্রান্ত রোগীর রক্তে বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করলে তা বেশী পাওয়া যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা বেশী হওয়াকে বলা হয় হাইপার-বিলিরুবিনেমিয়া। একজন মানুষের রক্তে হাইপারবিলিরুবিনেমিয়া বিভিন্ন কারণে হতে পারে। কি কি কারণে হতে পারে জানার আগে চলুন আমরা জেনে নেই বিলিরুবিন কি?

আমরা জানি, আমাদের রক্তে বিভিন্ন ধরণের কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকা অন্যতম। লোহিত  রক্ত কণিকার অন্যতম প্রধান কাজ হলো, ফুসফুস থেকে শরীরের অন্যান্য অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। এই কাজটি মূলত সমপাদন করে লোহিত রক্ত কণিকার ভিতরে অবস্থিত হিমোগ্লোবিন নামক অণু। লোহিত রক্ত কণিকা তৈরী হয় অস্থিমজ্জায় (বোন ম্যারো) এবং তা রক্তে ১২০ দিন পর্যন্ত টিকে  থাকে। এরপর এই রক্ত কণিকাগুলো প্লীহা ও লিভারের মাধ্যমে বিপাক হয়ে ভেঙ্গে যায় এবং কোষের উপাদানগুলোর কিছু পুনঃব্যবহারের জন্য রেখে দেয়া হয় এবং কিছু মল-মূত্রের মাধ্যমে পরিত্যক্ত হয়। হিমোগ্লোবিন অণুর বিপাকের ফলে তৈরী হয় বিলিরুবিন। লিভার কয়েকটি এনজাইমের মাধ্যমে বিলিরুবিনকে প্রক্রিয়াজাত করে। প্রক্রিয়াজাত বিলিরুবিন তৈরী হওয়ার পর লিভার কোষ তা পিত্তরসের সাথে ক্ষুদ্রান্ত্রে পৌছে দেয়। উক্ত প্রক্রিয়াজাত বিলিরুবিনের কিছু অংশ মলের সাথে বেরিয়ে যায় এবং কিছু অংশ রক্তে প্রবেশ করে ও কিডনীর মাধ্যমে মূত্রের সাথে বেরিয়ে যায়। মানুষের মল বা মূত্রের হালকা হলুদাভ রং-এর প্রধান কারণ এই প্রক্রিয়াজাত বিলিরুবিন।

কি কি কারণে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়

বিভিন্ন কারণে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যেতে পারে। উপরে বর্ণিত বিলুিরুবিন বিপাক প্রক্রিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে রক্তে বিলিরুবিন বেড়ে যাবে যদি অধিক পরিমাণে লোহিত রক্তকণিকা ভেঙ্গে যায়, লিভারের প্রদাহ বা অন্যান্য রোগের কারণে বিলিরুবিন প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয় এবং পিত্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রক্রিয়াজাত বিলিরুবিন ক্ষুদ্রান্তে নিঃসৃত না হতে পারে।  আমাদের কাছে রোগীরা যে সকল কারণে জন্ডিস নিয়ে উপস্থিত হন তার মধ্যে প্রধান কারণ হলো, ভাইরাল হেপাটাইটিস জনিত লিভার প্রদাহ। এছাড়া অন্যান্য কিছু সাধারণ (কমন) কারণ হল-ডি-কমপেনসেটেড লিভার সিরোসিস, লিভার ফেইলিউর, পিত্তথলী ও পিত্তনালীর পাথর এবং পিত্তনালী ও প্যানক্রিয়াসের ক্যান্সার।

কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া

উপরোক্ত কারণগুলো ছাড়াও বিশেষ কিছু জন্মগত রোগের কারণে জন্ডিস দেখা দিতে পারে। লিভার কোষ যে এনজাইমের সহযোগিতায় প্রক্রিয়াজাত বিলিরুবিন তৈরী করে এবং যে অঙ্গাণুর সহযোগিতায় প্রক্রিয়াজাত বিলিরুবিনকে পিত্তনালীতে প্রেরণ করে জেনেটিক মিউটেশনের ফলে তাতে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। এই ক্ষেত্রে মানবদেহে যে রোগ হয় তাকে সাধারণভাবে কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া বলা যায়। কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়ার অন্তর্গত রোগ মূলত চারটি; গিলবার্ট সিনড্রো,  ক্রিগলার-ন্যাজার সিনড্রোম, ডুবিন-জনসন সিনড্রোম, রোটোর সিনড্রোম।

রক্তে কোন ধরণের বিলিরুবিন বাড়ছে তার উপর নির্ভর করে এদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়- ডাইরেক্ট ও ইনডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া। ইনডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়াতে লিভারে প্রক্রিয়াজাত হয়নি এমন বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে যায়। এর মধ্যে আছে গিলবার্ট সিনড্রোম ও ক্রিগলার-ন্যাজার সিনড্রোম। ডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়াতে প্রক্রিয়াজাত বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে যায়। ডুবিন-জনসন সিনড্রোম এবং রোটোর সিনড্রোম ডাইরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়ার অন্তর্ভুক্ত। কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়ার সাধারণ লক্ষণ হলো জন্ডিস। তবে রোগের প্রকারের উপর নির্ভর করে প্রস্রাব হলুদ হতেও পারে, আবার নাও হতে পারে। রোগীদের মধ্যে ভাইরাল হেপাটাইটিসজনিত লিভার প্রদাহের মত জ্বর, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, বমি ভাব ইত্যাদি পরিলক্ষিত হয় না। তবে হালকা দুর্বলতা ও পেটে অস্বস্তি হতে পারে। (চলবে)

লেখক:পরিচালক

দি লিভার সেন্টার, ঢাকা, বাংলাদেশ

মির্জা গোলাম হাফিজ রোড

বাড়ী নং-৬৪, রোড নং-৮/এ

ধানমন্ডি, ঢাকা

Monday, March 21, 2016

বাংলাদেশে জিকা ভাইরাসের সন্ধান



এক বাংলাদেশির সংরক্ষিত পুরনো রক্তের নমুনায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা জিকা ভাইরাসের সন্ধান পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। দেশে জিকা ভাইরাসের অস্তিত্ব খতিয়ে দেখতে সংরক্ষিত নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হলে একটি নমুনায় এ ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

তবে এ বিষযে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন।

গর্ভবতী মা মশাবাহিত এ রোগে আক্রান্ত হলে তার অনাগত শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে ছোট হতে পারে, মস্তিষ্কের গঠন থাকতে পারে অপূর্ণ। এ রোগকে বলে মাইক্রোসেফালি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম নগরীর নির্দিষ্ট একটি এলাকায় এ বিষয়ে কাজ শুরু করেছেন। তারা বাড়ি বাড়ি ঘুরে ‘কন্টাক্ট ট্র্যাকিং’ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন। চট্টগ্রামের ওই এলাকা থেকেই রক্তের সেই নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক একেএম শামসুজ্জামান বলেছেনন, ‘আমরা চট্টগ্রামে আমাদের কার্যক্রম আরো জোরদার করেছি।’ অবশ্য জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।  দেশে নতুন কোনো রোগ শনাক্ত হলে সাধারণত আইইডিসিআর-এর গবেষকরাই সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এক্ষেত্রে তারাও এখনই নাম প্রকাশ করে বিস্তারিত তথ্য দিতে রাজি নন।

সূত্র : ইত্তেফাক
 

Friday, March 18, 2016

China is the top technology





উন্নত প্রযুক্তিতে শীর্ষ অবস্থানে যেতে চায় চীন। আর সে লক্ষ্যেই পরবর্তী প্রজন্মের চিপ, রোবোটিক্স, এভিয়েশন এবং স্যাটেলাইট প্রযুক্তিকে আরও বেশি উন্নত করতে যাচ্ছে দেশটি। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে দেশটির উন্নতির নকশায় এমনটাই জানিয়েছে চীন সরকার।

চলতি বছরের ৪ মার্চ ৫ বছরের উন্নয়নের নতুন পরিকল্পনা উন্মোচন করে দেশটি। নতুন ওই পরিকল্পনা অনুযায়ী তাদের লক্ষ্য হল ইন্টারনেট ব্যবহার করে ধীরগতির অর্থনীতিকে সচল করা এবং দেশকে সাইবার ক্ষমতাসম্পন্ন করা।

রয়টার্স জানিয়েছে, এই ৫ বছরের মধ্যে ২.৫ শতাংশ জিডিপি বাড়াতে গবেষণা এবং উন্নয়নে ব্যয় বাড়ানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে দেশটি। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে চীনের জিডিপি ছিল ২.১ শত্রাংশ। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বার্ষিক পূর্ণ সংসদ সম্মেলনে জানান, উদ্ভাবনই হল দেশের উন্নয়নের মূলমন্ত্র।........See More

Monday, March 14, 2016

Gum disease link to Alzheimer’s disease



Gum disease has been linked to a greater rate of cognitive decline in people with Alzheimer’s disease, early stage research has suggested. The small study, published in PLOS ONE, looked at 59 people who were all deemed to have mild to moderate dementia. It is thought the body’s response to gum inflammation may be hastening the brain’s decline.  The Alzheimer’s Society said if the link was proven to be true, then good oral health may help slow dementia.
The body’s response to inflammatory conditions was cited as a possible reason for the quicker decline. Inflammation causes immune cells to swell and has long been associated with Alzheimer’s. Researchers believe their findings add weight to evidence that inflammation in the brain is what drives the disease.
Dentist Dr Mark Ide from King’s College London told the BBC News website he was “surprised” by the rate of decline, and said that as patients with gum disease chew on their teeth they were effectively giving themselves “mini-injections” of bacteria into their bloodstream. “In just six months you could see the patients going downhill - it’s really quite scary,” he said.     —Courtesy: BBC health

Thursday, March 10, 2016

To Save a Sunnah After sitting in the morning!

                 একটি সুন্নাহকে বাঁচাবো বলে
                          ফজরের পর বসা!

এখন রাতজাগা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দেরী করে ঘুমুনো, দেরী করে ওঠা সামাজিক নিয়মে পরিণত হয়েছে। যারা নিয়মিত নামায পড়েন, তাদের অনেকেও দেরী করে ঘুমুতে যান। ফলে ফজরর নামাযটা কেউ কেউ ঘুম ঘুম চোখে পড়েন।
ফজর নামায পড়ার পরইএকটা সুন্নাত আছে:
= সূর্যোদয় পর্যন্ত নামাযের জায়গায় বসে থাকা। জাবের বিন সামুরাহ রা. বলেছেন:

Friday, March 4, 2016

Health care smartsector: How to get liver problems

Health care smartsector: How to get liver problems: মানব দেহে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। এটি হজম ও পুষ্টি সংরক্ষণে কাজ করে। লিভারের কার্যক্রম ব্যাহত হলে শরীরে বিষাক্ত পদার্থ তৈরি হয়। যা...

How to get liver problems


How to get liver problemsমানব দেহে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। এটি হজম ও পুষ্টি সংরক্ষণে কাজ করে। লিভারের কার্যক্রম ব্যাহত হলে শরীরে বিষাক্ত পদার্থ তৈরি হয়। যা স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই লিভারের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা তা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব। নীচে এ বিষয়ে আলোকপাত করা হলো।

লিভারে সমস্যা হলে সাধারণত যেসব লক্ষণ দেখা যায় :
প্রথমত হজম ঠিকমতো না হওয়া। মাথাব্যথা করা। দীর্ঘমেয়াদি শরীর ম্যাজম্যাজ করা। দীর্ঘমেয়াদি অবসন্নতা। 
এছাড়া দীর্ঘমেয়াদি পেশি ও গাঁটে ব্যথা হওয়া। গ্যাস, পেট ফোলা ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দেখা যাওয়া। ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা হওয়া। ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া।
এই লক্ষণগুলো আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও দেখা যেতে পারে। তবে সেগুলো ছাড়াও লিভারের কার্যক্রম ভালো না থাকলে এসব লক্ষণ দেখা যায়। তাই এসব লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া।

লিভার ভালো রাখতে যা করতে হবে :

পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। বাদাম, বীচি, উদ্ভিজ প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি খাওয়া। সবজি, ম্যাগনেসিয়াম, ফলেট, ভিটামিন-সি ও ভিটামিন-বি জাতীয় খাবার বেশি করে খেতে পারেন।
মদ্যপান এড়িয়ে চলুন। পরিশোধিত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যান। প্রদাহ তৈরি করে এমন তেল খাদ্যতালিকা থেকে বাদ দিন। যেমন, সয়াবিন, সবজির তেল, সূর্যমুখীর তেল, কর্ন ইত্যাদি।

Thursday, March 3, 2016

7 foods for baby


Health care smartsector


শিশুর হাড়, দাঁত ও মস্তিষ্কের বৃদ্ধি ছোটবেলা থেকে শুরু হয়। এ কারণে শিশুর যত্নে পুষ্টিকর খাবার রাখা উচিত। টাইমস অব ইন্ডিয়া থেকে তেমন কিছু পুষ্টিকর খাবার দেওয়া হলো—

ওটমেল

ওটমেল ফাইবার সমৃদ্ধ শস্য। গবেষণায় দেখা গেছে, ওটমেল শিশুর স্কুলের প্রতি মনোযোগ বাড়ায়।

পালং শাক

আয়রন, ক্যালসিয়াম, ফলিক এ্যাসিড এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’র চমৎকার উৎসাহ হচ্ছে পালং শাক। যা শিশুর হাড় ও মস্তিষ্কের জন্য ভালো। শিশুর খাদ্য তালিকায় রান্না করা পালং শাক অথবা পালং শাক দিয়ে তৈরি গরম স্যুপ যোগ করুন।

মিষ্টি আলু

এটি পুষ্টির চমৎকার উৎস। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন ‘সি’, ‘এ’, ফাইবার, ক্যালসিয়াম আছে। শিশুর খাদ্য তালিকায় আলুর পরিবর্তে মিষ্টি আলু যোগ করুন। মিষ্টি আলু ভর্তা অথবা ভাজি করে খাওয়াতে পারেন।

বেরি

ব্লুবেরি, স্ট্রবেরি ও রাস্পবেরিতে পটাশিয়াম, ভিটামিন-সি, কার্বোহাইড্রেট এবং এ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাছাড়া এতে অল্প পরিমাণে ফ্যাট আছে কিন্তু কোনো কোলেস্টরেল নেই। বেরি খেতে মিষ্টি বলে শিশুরা মজা করে খাবে। বেরির সঙ্গে ওটমেল, দধি ও শস্য যুক্ত করতে পারেন। যা থেকে শিশু অতিরিক্ত ভিটামিন পাবে।
 

We have to stop eating fast food health alert: Nasim

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, ফাস্টফুড খাওয়া বন্ধ করা এবং কিছু শারীরিক ব্যায়াম ও তামাক সেবন বন্ধ করতে হবে। এছাড়াও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চিকিৎসা বিজ্ঞানে ভর্তিচ্ছু প্রার্থীদের অধূমপায়ী সনদ জমা দিতে হবে বলেও জানান তিনি।

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘হেলথ চ্যালেঞ্জস অফ এসডিজি : পাথ টু ইউসিএইচ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আমাদের সহায়তা দিতে বেসরকারি সংস্থা ও দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে, এসব সংস্থা ও সর্বস্তরের মানুষ এই উন্নয়ন প্রয়াসকে এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখবে।
বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) চ্যালেঞ্জ মোকাবেলা করবে।

ইউসিএইচ অর্জনের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ওষুধের উচ্চ মূল্য উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বে সরকার ইতোমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। নাসিম আরো বলেন, এ লক্ষ্যে স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা অবলম্বন করা, ফাস্টফুড খাওয়া বন্ধ করা এবং কিছু শারীরিক ব্যায়াম ও তামাক সেবন বন্ধ করতে হবে।
তিনি বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চিকিৎসা বিজ্ঞানে ভর্তিচ্ছু প্রার্থীদের অধূমপায়ী সনদ জমা দিতে হবে।
তিনি আরো বলেন, মানসম্মত চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করতে নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরো বাড়াতে হবে।
এর আগে মন্ত্রী, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক রচিত ‘রিলাইজিং ইউএইচসি গোলস্’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Charging the phone alerts

Health care smartsector
তথ্যডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার: চার্জ দিতে একটু অসাবধান হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের স্মার্টফোন। ধরুন, সারাদিনের কাজ শেষে রাতে বেলা বাড়ি ফিরে দেখলেন ফোনের চার্জ একদম শেষ। তখন আর বিশেষ দরকার নেই বলে আর চার্জ দিলেন না।
ঘুমাতে যাওয়ার আগে চার্জে বসিয়ে বালিশের তলে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে তো পড়লেন কিন্তু ঘুম ভেঙে সকালে উঠে এবার যা দেখবেন ...বিস্তারিত

Wednesday, March 2, 2016

Childhood obesity is taking away: the new generation of serious health

Health care smartsector

সাত পেরিয়ে আট বছরে পরবে সানিলা (ছদ্মনাম)। এই বয়সী একটা বাচ্চা মেয়ের ওজন সর্বোচ্চ থাকার কথা ২৭ কিংবা ২৮ কেজি। কিন্তু এ বয়সেই সানিলার ওজন ৪২ কেজি। এই বয়সে সানিলার যেখানে দুরন্ত গতিতে ছুটে বেড়ানোর কথা, চঞ্চল ফড়িংয়ের মতো নেচে বেড়ানোর কথা সেখানে সানিলা একেবারেই চুপচাপ। স্কুল টিফিনে বন্ধুরা যেখান খেলা শুরু করে দেয়, সানিলা তখন বসে বসে দেখে। হাঁটতে গেলে পড়ে যায়, দুই থেকে তিন কদম হাঁটলেই হাঁপিয়ে ওঠে, ওভারব্রিজে উঠতে গেলেই বসে পরে সিঁড়ির ওপরে, নিজের পোশাক নিজে পরতে পারে না। তাকে নিয়ে চিন্তার শেষ নেই পরিবারের সবার।
স্থূলতা

সানিলার মায়ের অভিযোগ, সাধারণ খাবারে তার আগ্রহ নেই। স্কুলের টিফিনে তেলেভাজা খাবার ছাড়া খায় না; বার্গার, পোলাও, চিকেন ফ্রাই ছাড়া সাধারণ খাবার সে ছুঁয়েই দেখে না। মাঝে মাঝেই চিকিৎসকের কাছে ...বিস্তারিত

কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

তরকারিতে স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। কেউ কেউ আবার খাবারের সময় অতিরিক্ত কাঁচা মরিচ নিয়ে রুচিসহকারে খেতে থাকেন। তাঁদের জন্য আরও সুখ...